মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঝালকাঠির তালগাছিয়ায় মহিলা মাদরাসা’র নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর

জাগো বুলেটিন ID: EP-29914

ঝালকাঠির কাঠালিয়ার তালগাছিয়া মাদরাসা ইমদাদিয়া খানকাহ আশরাফিয়া মাদরাসার মহিলা শাখার নতুন ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর উপলক্ষে আজ রবিবার সকাল ১০টায় বিশেষ দু’আা মাহফিল পার্শ্ববর্তী মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সহকারি সচিব-১ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ খাইরুল ইসলাম মান্নান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তালগাছিয়ার পীর সাহেব মুফতী নুরুল্লাহ আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা শাহ আহম্মেদ শফীর রঃ এর বিশিষ্ট খলিফা হযরত মাওলানা মুফতী ইমাদুদ্দীন, বেতাগী পৌর মেয়র এবিএম গোলাম কবির, কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন সহ আরো অনেকে।