রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

এবার বিয়ের অনুষ্ঠানে উপহার ‘কাঁচামরিচ’

জাগো বুলেটিন ID: EP-29929

য়েকদিন ধরেই আলোচনার বিষয়বস্তু কাঁচামরিচ। অতীতের সব রেকর্ড ভেঙে গতকাল কোথাও কোথাও ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হয়েছে কাঁচামরিচ। এ অবস্থায় একটি বৌভাত অনুষ্ঠানে উপহার হিসেবে দেওয়া হয়েছে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটি। বিষয়টি ফেসবুকে ব্যাপক আলোচিত হচ্ছে।

রোববার (২ জুলাই) দুপুরে এমনই ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দীতে।

জানা যায়, হোসেন্দীর পশ্চিম কুমারপুর গ্রামের জিয়াউর রহমান একমাত্র ছেলে অ্যাডভোকেট মাহমুদুর রহমান আফ্রিদের বৌভাত অনুষ্ঠানে ১ কেজি কাঁচামরিচ উপহার দিয়েছেন তার বন্ধু।

এস এম রায়হানের ফেসবুক পোস্ট থেকে জানা যায় তিনি ৭০০ টাকায় এক কেজি কাঁচামরিচ কিনে এই উপহার দেন বন্ধুর বিয়েতে। অভিনব উপহার প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে যে হারে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। তাই উপহার হিসেবে কাঁচামরিচ দেওয়াটা আমার কাছে প্রাসঙ্গিক মনে হয়েছে। এটি কাঁচামরিচের মূল্যবৃদ্ধির একটি মৌন প্রতিবাদও বটে।’