দাগনভূঁঞায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত
ফেনীর দাগনভূঁঞায় মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদি হাসান (২৪) ও আবুল আল রবিন (২৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (৩ জুলাই) বিকেলে উপজেলার মাইজদি আঞ্চলিক সড়কের দাগনভূঁঞার ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মেহেদি হাসান নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের মো. বাহার উদ্দিনের ছেলে এবং আবুল আল রবিন একই এলাকার মো. সেলিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হয়েছেন আরও পাঁচজন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দাগনভূঁঞা থানার ওসি হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দাগনভূঁঞা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে নিহত মেহেদী হাসানের চাচা সজিব আহম্মেদ জানান, মেহেদী হাসান আমার ভাতিজা (২৩) ও আবদুল আউয়াল রবিন (১৯) আমার ভাগিনা। মেহেদী হাসান ঢাকা ইষ্টার্ণ ইউনিভার্সিটিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ফাইনাল ইয়ারের ছাত্র, আবদুল আউয়াল রবিন ঢাকা সাভার সরকারী কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থী।
দাগনভূঞায় থানার ওসি হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ২টি দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ সাদেকুর রহমান জানান, নিহত ২ ছাত্র যদিও আমার এলাকার, যেহেতু তারা দাগনভূঞা থানায় মারা গেছে, সেহেতু এটি দাগনভূঞায় থানার আওতাধীন।