রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কোম্পানীগঞ্জে জাতীয় পার্টির নব-নির্বাচিত আহবায়ক কমিটিকে জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

জাগো বুলেটিন ID: EP-30117

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নব-নির্বাচিত আহবায়ক কমিটিকে নোয়াখালী জেলার জাতীয় পার্টির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নোয়াখালী জেলার জাতীয় পার্টির নির্দেশনা অনুযায়ী পাটির পক্ষ থেকে নোয়াখালী জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি সৌরভ হোসেন সবুজ,সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির বসুরহাট পৌরসভার মেসার্স খাজা ট্রেডার্স এর পাশে জাতীয় পার্টির কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।এ সময় আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

গত বুধবার বিকেলে জাতীয় পার্টির কার্যালয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় নোয়াখালী-৫ আসনের জাতীয় পার্টির প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ রুবেল পুরাতন কমিটি বিলুপ্তি করে কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নতুন আহবায়ক কমিটি ঘোষনা করেন।

এ সময় সর্ব সম্মতি ক্রমে প্রবীণ রাজনীতিবিদ হাকীম শহীদ উল্যাহকে আহবায়ক ও নিজাম উদ্দিনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করেন।

এর কিছুদিন আগে পুরাতন কমিটি বিলুপ্তি করে মাহবুব জামিল মাসুমকে আহবায়ক ও মুহিবুল হক নাহিদকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট বসুরহাট পৌরসভার আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।