রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

শিকারমঙ্গল বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান

জাগো বুলেটিন ID: EP-30138

কালকিনি উপজেলার শিকারমঙ্গল বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ, টিন ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-০৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ওই সহায়তা দেন।

শনিবার দুপুরে তাৎক্ষনিক ঘটনাস্থল পর্যবেক্ষণ করে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একবান ঢেউটিন, ৩০ কেজি চাউল ও নগদ ৩,০০০/- টাকা সহায়তা প্রদান করেন। পরবর্তীতে আরও আর্থিক সহযোগিতার আশ্বাস দেন মাদারীপুর-৩ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ।

এসময়ে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা, কালকিনি পৌর মেয়র এস.এম হানিফ, উপজেলা আওয়ামীলীরে যুগ্ন সম্পাদক সরদার লোকমান হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ।