মুরাদনগরে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
কুমিল্লা মুরাদনগরে উৎসব মুখর পরিবেশে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৮জুলাই) বিকেলে মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকারের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি ও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ,সম্মানিত অতিথি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম,রুহুল আমিন।
উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ লিটন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোঃ ইসমাইল সরকার,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ হুমায়ুন কবির মনির,মাসরুল আলম মিলন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার চিনু,যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের,
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন উওর জেলা আইন বিষয়ক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল,দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজিব, জেলা পরিষদের সদস্য মমতাজ বেগম,উত্তর জেলা কৃষক লীগের আহ্বায়ক পার্থ সারথী দত্ত, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সরকার,আরিফুল ইসলাম সায়েদ, মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানার আহ্বায়ক খাইরুল আলম,রিয়াজ মোহাম্মদ রিপন,যুগ্ন আহ্বায়ক সোহরাব হোসেন বেলালসহ ইউপি চেয়ারম্যান ভিপি জাকির, ইকবাল বাহার, কামাল উদ্দিন খন্দকার উপজেলার স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।