রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কটিয়াদী ইউসিবির বৃক্ষরোপণ কর্মসূচি

জাগো বুলেটিন ID: EP-30199

উনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি কর্তৃক কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। ১০ জুলাই (সোমবার) দুপুরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের ধারে এক হাজার তাল ও অন্যান্য গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান, কটিয়াদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আতাউর রহমান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি কটিয়াদী শাখার ব্যবস্থাপক এস এম অলি আহাদ, অপারেশন ম্যানেজার মোহাম্মদ মহসিন, সিনিয়র অফিসার মো: হারুনূর রশিদ। এছাড়াও কটিয়াদী সরকারি কলেজের প্রভাষক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্যোক্তরা জানান, সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে যাওয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এ বছর সারাদেশে তালগাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে। কারণ উচ্চতা ও গঠনগত দিক থেকে তাল গাছ বজ্রপাত নিরোধে সহায়ক। এ ছাড়া তালগাছ ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুত বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে এবং মেঘ আকর্ষণ করে বৃষ্টিপাত ঘটায়। এসব কারণে ইউসিবি তালগাছ রোপণের উপর বিশেষ গুরুত্বারোপ করেছে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে এ বছর কৃষিখাতে সহায়তা প্রদানমূলক প্রকল্প ‘ভরসার নতুন জানালা’ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পের লক্ষ্য দেশের খাদ্য নিরাপত্তা, উন্নত পুষ্টিমান নিশ্চিতকরণ এবং জলবায়ু সহিষ্ণু টেকসই কৃষির প্রসার ঘটানো। পাশাপাশি বৃক্ষ রোপণ করা।