রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ে নিহত আরিফের মরদেহ কবর থেকে উত্তোলন!

জাগো বুলেটিন ID: EP-30210

ঞ্চগড়ে আহমদিয়া অনুসারীদের (কাদিয়ানী) জলসা বন্ধের দাবিতে গত ৩ মার্চ মুসল্লিদের বিক্ষোভ ও সংঘর্ষ হয়। এ সংঘর্ষের ঘটনায় নিহত আরিফুর রহমান আরিফের (৩০) মরদেহ কবর থেকে পাচঁ মাস পর কবর থেকে উত্তোলন করেছে পুলিশ।

আদালতের নির্দেশে সোমবার (১০ জুলাই) সকালে পঞ্চগড় পৌরসভার কেন্দ্রীয় গোরস্থান থেকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়।

পঞ্চগড় সদর থানা পুলিশ জানায়, ঘটনার পর নিহতের পরিবার কোন অভিযোগ বা মামলা দায়ের না করায় গত ৪ জুন পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক ফরহাদ হোসেন বাদী হয়ে একটি সুয়োমুটো মামলা দায়ের করে। আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর কারণ জানতে মরদেহটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

বিক্ষোভরত নিহত আরিফ পঞ্চগড়ের মহিলা কলেজ রোড এলাকার ফরমান আলীর ছেলে।

পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) এসএম সিরাজুল হুদা মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে বলেন, যেহেতু নিহতের পরিবার কোন মামলা দায়ের করেনি, তাই পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মৃত্যুর কারণ জানতে মরদেহ উত্তোলন করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান থাকবে।

এর আগে গত তিন মার্চ শুক্রবার পঞ্চগড়ের আহমদ নগর এলাকায় কাদিয়ানীদের সালনা জলসা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল বের করে মুসল্লিরা। এ সময় মুসল্লিরা উত্তেজিত হয়ে পড়লে পুলিশ তাদের মিছিলে বাধা দেয়। এতে প্রায় ১০ ঘণ্টা ধরে দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। একটি উত্তেজনা পরিবেশ বিরাজ করলে এতে দুজন নিহত এবং পুলিশসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়।