মুক্তাগাছায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা
নজরুল ইসলাম জুয়েল,ময়মনসিংহঃ ময়মনসিংহের মুক্তাগাছায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন এলাকাবাসী।
সত্রাশিয়া,সাতাশিয়া ও গন্ধর্বপুর গ্রামের হাজার লোক উপস্থিত থেকে অনুষ্ঠানে এই ঘোষণা দেন।
মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছার সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, সন্ত্রাস, মাদক, বাল্য বিবাহ বিরোধী বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং আলোচনা সভায় আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন।গতকাল ১৪ জুলাই, ২০২৩ খ্রি: ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক অদ্য ইং ১৪-০৭-২০২৩ তারিখ ৪নং কুমারগাতা ইউনিয়নের সত্রাশিয়া কানাই বটতল বালুর মাঠে সন্ত্রাস, মাদক, বাল্য বিবাহ বিরোধী বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সত্রাশিয়া, সাতাশিয়া ও গন্ধর্বপুর এলাকার স্থানীয় জনসাধারন সহ এলাকার স্কুল কলেজে পড়ুয়া ছাত্র/ছাত্রী, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ সকলকে অসংখ্য ধন্যবাদ।আজ থেকে আমি এই এলাকাকে মাদকমুক্ত ঘোষণা করলাম। যদি আজকের পর কোন লোক আশেপাশে গাঁজা হিরোইন,ইয়াবা বিক্রি বা সেবন করতে দেখেন তাহলে আমাকে অবগত করবেন আমি সাথেসাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,মৎস ব্যবসায়ী মনিরুল ইসলাম খান,গোলাম রব্বানী ড্রাইভার, আব্দুল হামিদ,আলতাফ আলী,তারা মিয়া সহ আরও অনেকেই। এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।