মাদারীপুরে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা
মাদারীপুরে গলায় ফাঁস দিয়ে সাকিল হাওলাদার (১৮) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। শুক্রবার (১৪ জুলাই) দিবাগত রাতে ফ্যানের সাথে ফাসদিয়ে অত্মহত্যা করে সে। স্বজন ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মত রাতের খাবার খেয়ে নিজ রুমে ঘুমোতে যায় সে। রাতে তার মা প্রকৃতির ডাকে সারা দিতে গিয়ে তার ঘরে ফ্যান চলছে না ও তার কোন সারা শব্দ না পেয়ে। তাকে ডাকা ডাকি করতে থাকেন। সে কোন সারা না দিলে দরজা ভেঙ্গে ঘড়ে ঢুকে তাকে ফ্যানের সাথে ঝুলেতে দেখে চিৎকার দেন। এ সময় লোকজন এসে তাকে উদ্ধার করে কালকিনি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত সাকিল হাওলাদার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগন ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মৃত আবুল হাচানাত হাওলাদারের ছোট ছেলে ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের একাদশ শ্রেনীর ছাত্র। সাকিল হাওলাদার এর চাচা জানান, আমরা ঢাকা থেকে খবর শুনে এসেছি কিন্তু কি কারণে সাকিল গলায় ফাঁস দিয়েছে তা জানিানা। কালকিনি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মারগুব তৌহিদ বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ তার স্বজনেরা নিয়ে গেছেন কবরস্থ করার জন্য।