মাদারীপুরে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করলেন এমপি গোলাপ
মাদারীপুরে শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাব বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে কালকিনি উপজেলা অডিটরিয়ম হল রুমে বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ এমপি প্রধান অতিথি হিসেবে বিভিন্ন বিদ্যালয় ও মাদরাসার ২৭২ জন শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাব বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা,পৌর মেয়র এস এম হানিফ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়েসুর রহমান সহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।