রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নগরকান্দায় হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রুগী, আশপাশ পরিস্কার রাখতে সতর্কবার্তা ইউ,এইচ,এফ, পি,ও’র

জাগো বুলেটিন ID: EP-30559

রিদপুরের নগরকান্দায় সরকারি হাসপাতালে দিন দিন বাড়ছে ডেঙ্গু রুগীর সংখ্যা। বাড়ির আঙ্গিনা, জমিতে পাট,
বাড়ির চারপাশ পরিস্কার পরি ছন্ন না রাখায় মশার উপদ্রব বাড়াছে। বর্ষা মৌসুম বৃষ্টির পানি পড়ে বাড়ির আঙ্গিনায় পড়ে থাকা ডাবে খোলা,টিনের কৌটা, প্লাস্টিকের জিনিসপত্র, মাটির তৈরি জিনিসে পানি জমে থাকায় সেখানে ডিম পাড়ে ডেঙ্গু মশায় যে কারনে বাড়ছে ডেঙ্গু রুগীর সংখ্যা। হাসপাতালে গিয়ে দেখা যায় ডেঙ্গু মশার কামুড়ে আক্রান্ত হয়ে ভর্তি আছেন রিজিয়া বেগম (৭০), লাবনী আক্তার (২৩), মাহাবুব মৃধা (৩৫), মাহামুদ মাতুব্বর (২৫), সম্রাট (৩৫), মহাসিন(৩৫)। রোগীদের মশারি টাঙ্গিয়ে সেবা প্রধান করছেন চিকিৎসকরা।নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউ,এইচ,এফ,ও ( ভারপ্রাপ্ত) তানসিভ জুবায়ের নাদিম বলেন বাড়ির আঙ্গিনা, বাড়ির চারপাশ পরিস্কার পরিছন্ন রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।পরিস্কার পরিছন্ন রাখলে মশার উপদ্রব কমবে এবং ডেঙ্গু মশার কামুড়ের হাত থেকে রক্ষা পাবে, আমাদের সবার সচেতন থাকতে হবে।