রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঝালকাঠিতে ডেঙ্গু সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ

জাগো বুলেটিন ID: EP-30593

ডেঙ্গু সচেতনতা বাড়াতে আজ জেলা শহরে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলামের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল শহরের বিভিন্ন স্থানে পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। এসময় তারা যানবাহন চালকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে লিফলেট তুলে দেন।
সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম বলেন, ঝালকাঠিতে ডেঙ্গু পরিস্থিতি এখনো ভালো আছে। এখন পর্যন্ত জেলায় ৩৬ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। ২৪ ঘণ্টায় ছয়জন রোগী ভর্তি আছে। সচেতন থাকলে ডেঙ্গু পরিস্থিতি খারাপের দিকে যাবে না বলেও তিনি উল্লেখ করেন।