রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সিরাজগঞ্জে ৫০ লাখ টাকার হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

জাগো বুলেটিন ID: EP-30676

 

সিরাজগঞ্জের সলঙ্গায় ৫০ লক্ষ টাকার হেরোইনসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২।

 

শুক্রবার (২১ জুলাই) সকাল ৯ টায় গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়- বৃহস্পতিবার  দুপুর   ২  টায়   গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব ১২’র স্পেশাল কোম্পানির চৌকষ অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচরস্থ রাজশাহী টু ঢাকাগামী মহাসড়কের উত্তর পাশে নিউ রুপালী হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার  উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৭৩ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। এছাড়াও তাদের সাথে থাকা মাদক বহনের কাজে ব্যবহৃত ০১টি নোহা-মাইক্রো ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল এবং নগদ ২,৭০০ টাকা জব্দ করেছে।

 

র‌্যাব আরো জানায়, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।

আটক মাদক ব্যবসায়ী হলে, ঢাকা কেরানীগঞ্জের আগানগর গ্রামের, মোঃ হারুন ফকিরের ছেলে, মোঃ হেলাল উদ্দিন (২৩) এবং কিশোরগঞ্জ জেলার নান্দইলের তাড়াইল গ্রামের, মোঃ বাবুল হোসেনের ছেলে, মোঃ ওলি উল্লাহ (২৫)।

আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, র‌্যাব-১২’র সিপিএসসি কোম্পানি কমান্ডার, মোঃ আবুল হাসেম সবুজ।