বর্তমান সরকার শিক্ষার্থীদের নানান ভাবে সহায়তা দিয়ে যাচ্ছে, পঞ্চগড়ে রেলপথ মন্ত্রী সুজন
রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, দূর থেকে বিদ্যালয়ে আসা মেধাবী ও গরিব ছাত্রীরা যেন দূরত্বের কারণে লেখাপড়া থেকে বিরত না থাকে সেজন্য নানা ভাবে সহায়তা দিয়ে যাচ্ছে বর্তমান সরকার। সরকার শিক্ষার উন্নয়নে নানামুখী উদ্যোগ হাতে নিয়েছে। তিনি দেবীগঞ্জ উপজেলায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বাই সাইকেল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ও সুপ্রীমকোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি আরও বলেন, সরকার বিনামূল্যে বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করছে। একই সাথে দেয়া হচ্ছে শিক্ষার্থীদের উপবৃত্তি। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে নেয়া হয়েছে নানা কর্মসূচি।
শুক্রবার ২১ জুলাই পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসন ও এলজিইডি আয়োজনে ২৫৭ টি শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
উপজেলা উন্নয়ন সহয়তা খাত হতে ২৫ লক্ষ টাকা ব্যয়ে ৬০ টি বিদ্যালয়ের ২শ ৫৭ টি বাইসাইকেল বিতরণ করা হয়।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম ফেরদৌসের সভাপতিত্বে
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ , উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি গোলাম রহমান সরকার, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আ.স.ম নুরুজ্জামান, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ও দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম এমু , দেবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ সরকার ইফতেখারুল মোকাদ্দেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সলিমুল্লাহ , উপজেলা এলজিইডির প্রকৌশলী শাহরিয়ার শাকিল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার।