রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ে জাতীয় পাবলিক সার্ভিস ডে পালিত

জাগো বুলেটিন ID: EP-30782

ঞ্চগড়ে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস ডে ২০২৩ পালিত হয়েছে।

পাবলিক সার্ভিস ডে উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়।

বর্ণাঢ্য র‌্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস.এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ, পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ , পঞ্চগড় ট্রাফিক বিভাগের টিআই প্রশাসনসহ পঞ্চগড়ের জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

বর্ণাঢ্য র‌্যালি শেষে জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে ” জাতীয় পাবলিক সার্ভিস ডে ২০২৩” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস.এম. শফিকুল ইসলাম।