রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

মহিউদ্দিনের দাফন সম্পন্ন

জাগো বুলেটিন ID: EP-30915

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলার দুই আসামি মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে। মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এরই মধ্যে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে মোহাম্মদ মহিউদ্দিনের।

শুক্রবার (২৮ জুলাই) বেলা ১১টায় জানাজা সম্পন্ন হয় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মহিউদ্দিনের। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে রাজশাহী কারাগারে একসঙ্গে দুজনেরই ফাঁসি কার্যকর করা হয়। রাত ৯টার দিকে ফাঁসি কার্যকরের বিষয়টি জানানো হয় দুই আসামিকে। ফাঁসি কার্যকরের সময় উপস্থিত ছিলেন কারাগারের ডিআইজি প্রিজন, সিনিয়র জেল সুপার ও জেলার ছাড়াও জেলা প্রশাসন, সিভিল সার্জন, মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধিরা।