রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

রুবেলের কবর জিয়ারত করলেন উপজেলা আ. লীগের সা. সম্পাদক এ্যাড.জামাল হোসেন মিয়া

জাগো বুলেটিন ID: EP-30957

গরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন এর কালিবাড়ি( ডিঙিমারা) সম্প্রতি আলোচিত ঘটনা রুবেলকে পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার রাতে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন কিশোর গ্যাং এর সদস্যরা । নিহত রুবেলের কবর জিয়ারত করতে ও পরিবারকে সমবেদনা জানাতে নিহত রুবেলের বাড়িতে যান ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। এ সময় এডভোকেট জামাল হোসেন মিয়াকে দেখে নিহত রুবেলের মা কান্নায় ভেঙ্গে পড়েন। নিহত রুবেলের মাকে সান্তনা দেন ও নিহত রুবেলের পরিবারের সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এডভোকেট জামাল হোসেন মিয়া।নিহত রুবেল এর দাদা ও মায়ের হাতে নগদ অর্থ প্রদান করেন এডভোকেট জামাল হোসেন মিয়া।সে সময় রুবেল হত্যাকারিদের ফাঁসীর জন্য সরকারের কাছে জোরদাবি জানান।