রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ইউট্যাবের জবি শাখার সভাপতি অধ্যাপক রইস, সম্পাদক শাহিনুজ্জামান

জাগো বুলেটিন ID: EP-31058

তানভীর আনজুম, জবি প্রতিনিধিঃ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখায় ১৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের  কলা অনুষদের ডিন অধ্যাপক রইস উদ্দীনকে সভাপতি ও মনোবিজ্ঞানের সহযোগী অধ্যাপক শাহিনুজ্জামানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

উট্যাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এই কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যরা হলেন, সহ সভাপতি হিসেবে ফিন্যান্স বিভাগের অধ্যাপক মঞ্জুর মোর্সেদ ভূইয়া ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক শেখ গিয়াস উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সমাজকর্ম বিভাগের মোস্তাফিজ আহমেদ ও রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক মেজবাহ – উল – আলম সওদাগর। কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ জমির হোসেন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন ও সহ সাংগঠনিক হিসেবে রয়েছেন ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক। কমিটিতে  ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম রিফাত হাসানকে প্রচার সম্পাদক করা হয়েছে।

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মো. মোশাররফ হোসেন হোসেন, সমাজকর্মের অধ্যাপক মোস্তফা হাসান, অর্থনীতির অধ্যাপক মো. আজম খান, মার্কেটিং এর অধ্যাপক শেখ রফিকুল ইসলাম, সমাজবিজ্ঞানের অধ্যাপক সাবিনা শারমীন, রসায়নের অধ্যাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মার্কেটিং এর অধ্যাপক মো. ইমরানুল হক, ইতিহাসের অধ্যাপক নাসির আহমাদ ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক।