পঞ্চগড়ে কাভারভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু
পঞ্চগড়ে কাভারভ্যানের ধাক্কায় নুর ইসলাম (৫৫) ও জোসনা বেগম (৪৫) নিহত হয়েছেন। তারা দুজনে স্বামী-স্ত্রী। ২ আগষ্ট বুধবার রাত ৮ টায় তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাসামোড় এলাকায় দূর্ঘটনাটি ঘটে।
নিহত নুর ইসলাম একই উপজেলার শিপচন্ডি এলাকার রমিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে নুর ইসলাম ও জোসনা বেগম মোটরসাইকেল যোগে শিপচন্ডি তার নিজ বাড়ি থেকে ভজনপুর বাসামোড় এলাকায় মহাসড়কে উঠার সময় তেঁতুলিয়া থেকে পঞ্চগড়মুখি একটি কাভারভ্যান ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ তাদেরকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল নেওয়ার পথে তারা মারা যান।
তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকের হোসেন মোল্লা সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করেন।