রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ে শেখ কামালের ৭৪ তম জম্মবার্ষিকী উদযাপন

জাগো বুলেটিন ID: EP-31289

ঞ্চগড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪ তম জম্মবার্ষিকী নানা কর্মনূচীর মধ্যে পালন করা হয়েছে।

এ উপলক্ষে আজ শনিবার (৫ আগষ্ট) সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করা হয়।

এসময় জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

পরে একে একে জেলা পরিষদের চেয়ারম্যান ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল হান্নান শেখসহ বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে মোনাজাত করা হয়।

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।