রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঝালকাঠিতে টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রয়াত সদস্যদের স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-31318

ঝালকাঠির টেলিভিশন সাংবাদিক ফোরাম মিলনায়তনে আজ রবিবার সন্ধ্যায় ঝালকাঠিতে টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রয়াত সদস্য মোঃ হেমায়েত উদ্দিন হিমু, শ্যামল সরকার, মোঃ হুমায়ুন কবির ও মোঃ মনির হোসেনের স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অত্র সংঘটনের সভাপতি মোঃ আজমির হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মইনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি কাজি মোঃ খলিলুর রহমান ও সাংবাদিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, দুলাল সাহা, মোঃ জহিরুল ইসলাম জলিল, অলোক সাহা, মোঃ আল আমিন তালুকদার, দিবস তালুকদার, এস এম রেজাউল করিম, সাকিবুজ্জামানসহ আরো অনেকে। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরাম এর আয়োজন করেন।