রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

জাতীয় শোক দিবস উপলক্ষে কটিয়াদীতে প্রস্তুতি সভা

জাগো বুলেটিন ID: EP-31419

স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন মিলন, কটিয়াদী পৌর মেয়র মো: শওকত উসমান, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস.এম শাহাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ কামরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম ভূঞা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ ইসরাইল, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মঈনুর রহমান মনির, উপজেলা প্রকৌশলী অনতু বল, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সাইদুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকসানা আক্তার প্রমুখ।

প্রস্তুতি সভায় স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।