রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

দাগনভূঞা বন্ধুর বন্ধন এর ১৮তম যাকাত বিতরণ

জাগো বুলেটিন ID: EP-31425

ফেনী জেলার অন্যতম সামাজিক অরাজনৈতিক সেচ্ছাসেবী মানবিক সংগঠন বন্ধুর বন্ধন ফেনী জেলা বন্ধুর বন্ধন দাগনভূঞা উপজেলা শাখার যাকাত বিতরণ অনুষ্ঠিত হয়।

বুধবার একটি কনভেনশন হলে উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রসূল মেনন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এ মহৎ কাজ করে ভালো একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই সংগঠনের মতো নিজেদের অর্থ-শ্রম দেশের কাজে লাগালে দেশের আরও উন্নয়ন হবে। এই ধরনের সংগঠন সারা দেশে গড়ে উঠলে উন্নয়ন ত্বরান্বিত হবে।

জেলার অন্যতম সেরা সামাজিক ও সমবায়ী সংগঠন বন্ধুর বন্ধন এর উদ্যোগে দাগনভূঞাতে অসহায় ও দু:স্থদের মাঝে যাকাত বিতরণ করা হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন রামনগর ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন, ৬ নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন স্বপন,

বন্ধুর বন্ধন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সেফায়েত উল্লাহ, দাগনভূঞা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন দাগনভূঞা উপজেলা শাখার সহ সভাপতি তাজুল ইসলাম।

বন্ধুর বন্ধনের বিভিন্ন কমিটির কর্মকর্তা ও যাকাত তহবিলের সুবিধা ভোগীরা। শেষে উপস্থিত অতিথিবৃন্দ অসহায় ও দু:স্থদের হাতে যাকাত সামগ্রী তুলে দেন।

উল্লেখ্য- বন্ধুর বন্ধন ফেনীর ১৮তম যাকাত বিতরণ অনুষ্ঠানে ১১টি সেলাই মেশিন, ১১বান ঢেউটিন, ২ টি হুউল চেয়ার , এবং ১০ জনকে নগদ অর্থ সহ মোট ৩২ জন অসহায় পরিবারের মাঝে এ সামগ্রিক বিতরণ করা হয়।