রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সাভারে বংশী নদীতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

জাগো বুলেটিন ID: EP-31443

সাভার উপজেলার নামাবাজার এলাকার বংশী নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা জেলা প্রশাসন।

বুধবার (৯ আগস্ট) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) এস এম রাসেল ইসলাম নূ্রের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) বলেন, বংশী নদীর তীরে অবৈধ দখলদারের কাছ থেকে ২৫ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় তিন কোটি পঁচিশ লাখ টাকা। অবৈধ স্থাপনা সমূহের মধ্যে ছিল— দুটি দোতলা ভবন এবং তিনটি একতলা টিন শেড গোডাউন।

উদ্ধারকৃত জমিটি নদী শ্রেণি হওয়ায় জমিটি জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। নদীর অবৈধ দখল প্রতিরোধে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এস এম রাসেল ইসলাম নূ্র।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালে সাভার মডেল থানা পুলিশ সদস্য এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।