নোয়াখালীতে তৌহিদ অ্যাসোসিয়েটস এর ক্যারিয়ার মিটআপ
আড়াই শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে নোয়াখালীতে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১২ আগস্ট) বিকালে তৌহিদ অ্যাসোসিয়েটস এর আয়োজনে নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ ক্যারিয়ার মিট আপ অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আহছান উল্ল্যাহ শিমুলের সভাপতিত্বে ও তৌহিদ অ্যাসোসিয়েটসের কো-অর্ডিনেটর মো. তানজিতের সঞ্চালনায় আলোচনা করেন- তৌহিদ অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠিতা মো. তৌহিদুজ্জামান, বিডি জবস এর এজিএম (প্রোগ্রামস) মোহাম্মদ আলী ফিরোজ, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের নন-টেক বিভাগীয় প্রধান জি এম তাজ উদ্দিন, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের গণিতের ইন্সট্রাক্টর নোয়াব আলী সোহেল, প্রাণ আরএফএল গ্রুপের এসিস্ট্যান্ট ম্যানেজার মো. জোবায়ের হোসেনসহ প্রমুখ। এছাড়াও লক্ষ্মীপুর, নোয়াখালীর একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক পরামর্শ, বর্তমান চাকরি বাজার সম্পর্কে অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে সেশন পরিচালনা করা হয়।
সার্বিক সহযোগিতা করার জন্য নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক ইন্সটিটিউট এবং হক পাবলিকেশনস্ এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান তৌহিদ অ্যাসোসিয়েটস এর প্রতিষ্ঠাতা মোঃ তৌহিদুজ্জামান।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এমন আয়োজনের জন্য সন্তুষ্টি প্রকাশ করেন।