মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নগরকান্দায় ১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষে আওয়ামী লীগের প্রস্তুতি সভা

জাগো বুলেটিন ID: EP-31486

৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।১১ আগস্ট শুক্রবার বিকাল ৪ টা ৩০ মিনিটে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রস্তুতি মূলক সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার।অন্যদের মধ্যে উপস্থিত ফরিদপুর জেলা পরিষদের সদস্য হাফিজুর রহমান শরীফ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মারুফ হোসেন বকুল,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বেলায়েত মাস্টার,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুইট মিয়া,চরযশোরদী ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির, ডাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম, আওয়ামী লীগ নেতা সিদ্দিকুল আলম বাবলু,উপজেলা যুবলীগের সভাপতি দেলোয়ার ফকির,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান এলাহি, পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান কেরামত,আওয়ামী লীগ নেতা আজাদ হোসেন প্রমুখ। এসময় দলীয় নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার জন্য একসাথে মিলেমিশে কাজ করতে হবে বলে আলোচনা করেন।