মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নগরকান্দায় ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে আওয়ামী মৎস্যজীবী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-31495

রিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ আগস্ট শুক্রবার পুরাপাড়া বাজারে এ কর্মী সভার আয়োজন করা হয়েছে।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি দেলোয়ার বিশ্বাস, সফর সঙ্গী কাজী জাফর, যুবলীগ নেতা শেখ জাহিদ, পুরাপাড়া ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি হাফিজুর রহমান মল্লিক, সাধারন সম্পাদক আছলাম খান, ছাত্রলীগ নেতা কাজী তানভীর প্রমুখ।