রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঈশ্বরগঞ্জে যুবলীগের উদ্যোগে শোক দিবস পালিত

জাগো বুলেটিন ID: EP-31623

য়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। (১৫ আগস্ট) মঙ্গলবার উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শোকসভা ও গণভোজের আয়োজন করা হয়।

এতে উপজেলা যুবলীগের সভাপতি মো. আবুল খায়ের এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঁইয়া সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুমন।

বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার, সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরাম হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, বজলুর রহমান, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সম্মানিত সদস্য আবুল মুনসুর।

এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।