কালকিনি মুক্তিযোদ্ধা কমান্ডের শোক দিবস পালন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা কার্যালয়ে জাতীয় ও মুক্তিযোদ্ধা কমান্ডের পতাকা অর্ধনির্মিত রাখা বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র্যালী শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, সাবেক কালকিনি পৌর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কালকিনি থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ জলিল আকন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক হাওলাদার, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এসকান্দার আলী হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মজিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আজগর সরদার প্রমুখ।