সাভারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
সাভার উপজেলা প্রসাশন ও উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্য পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০ ঘটিকায় সাভার উপজেলা পরিষদের স্বাধীনতা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে দিবসটির সূচনা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন, ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান এমপি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। এসময় প্রধান বক্তা মঞ্জুরুল আলম রাজীব বলেন,প্রথমেই ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি আমার অন্তরের অন্তস্থল থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।আগে আমাদের কোনো আত্ম পরিচয় ছিলো না,আমরা বিভিন্ন সময় আর্য,অনার্য,এরাবি,ব্রিটিশ,পাকিস্তানি আবার কখনও বা ভারতীয় দ্বারা শোষিত ছিলাম। বিশ্ব দরবাবে বাঙ্গালী জাতির নিজস্ব কোনো স্বাধীন ভূখন্ড ছিলোনা।এই বাঙ্গালী জাতি যুগযুগ ধরে পরম সৃষ্টিকর্তার কাছে সকল ধর্ম-বর্ন নির্বিশেষে আরাধনা করতেন, হে মহান সৃষ্টিকর্তা আপনি তো যুগেযুগে এই পৃথিবীতে বিভিন্ন জাতির মুক্তিদাতা প্রেরণ করেছন।আমাদের এমন একজন নেতৃত্ব আপনি দান করেন,যার নেতৃত্বে এই বাঙ্গালী জাতি বিশ্ব দরবারে নিজেদের আত্মপরিচয় গর্বের সাথে দিতে পারবে এবং এই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হতে পারবে। এসময় তিনি আরো বলেন,যুগযুগ ধরে এই বাঙ্গালী জাতিকে মুক্ত করার জন্য বিভিন্ন মহামানব বিভিন্নভাবে চেষ্টা করেছেন।কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা,আমি তোমায় ভালোবাসি, তিতুমির বাশের কেল্লা তৈরি করে,বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কবিতার মাধ্যমে বাঙ্গালী জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তির লক্ষ্যে পৌছানোর চেষ্টা করেছেন।কিন্তু এই ভূখন্ডের মানুষেরা, আমাদের পূর্ব পুরুষরা ঐক্যবদ্ধ হতে পারে নাই, প্রতিরোধ গড়ে তুলতে পারে নাই।মহান সৃষ্টিকর্তা বাঙ্গালী জাতির প্রার্থনা কবুল করেছিলেন,তারই ফলশ্রুতিতে বাঙ্গালী জাতির মুক্তিদাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব প্রদান করেছিলেন,তার নেতৃত্বেই আজ আমরা স্বাধীন জাতি।এখন আমরা বিশ্ব দরবারে বুক উচিয়ে বলতে পারি আমরা বাঙ্গালী,আমরা স্বাধীন জাতি,আমাদের নিজস্ব পতাকা এবং মানচিত্র আছে।বঙ্গবন্ধু দীর্ঘ ২৪টি বছর জেল,জুলুম এবং বারবার ফাঁসির মঞ্চে গিয়েছেন,মৃত্যুকে আলীঙ্গন করতে চেয়েছেন বাঙ্গালী জাতির মুক্তির জন্য। অতঃপর বঙ্গবন্ধু ১৯৭১সালের ৭ই মার্চ মাত্র ১৮ মিনিটের বক্তব্যে একটি নিরস্ত্র জাতিকে সশস্ত্র বাহিনীতে রুপান্তরিত করে স্বাধীনতা যুদ্ধের জন্য তৈরি করলেন।দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন হয়।
বাংলাদেশ নামক আমরা পেলাম স্বাধীন একটি রাষ্ট্র।তিনি যখন যুদ্ধ-বিধ্বস্ত দেশকে পূর্নগঠন ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে চেয়েছিলেন,তখনই ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ঘটানো হয় এই নৃশংস ঘটনা,বাঙ্গালী জাতির ললাটে এটে দেয়া হয় কলঙ্কের তিলক।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহি কর্মকর্তা মাজহারুল ইসলাম, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: সায়েমুল হুদা,ঢাকা জেলা আ,লীগের সহ-সভাপতি মাসুদ চৌধুরী,সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা,সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ লিয়াকত হোসেন, আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আমিন বাজার ইউপি চেয়ারম্যান রকিব আহম্মেদ,বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম প্রমূখ সহ উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মি ও উপজেলা প্রসাশনের সকল কর্মকর্তাগণ।