সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ক্লিন সিটিকে তামাকমুক্ত করতে রাসিকের প্রত্যয়

জাগো বুলেটিন ID: EP-31821

তকাল ২০ আগস্ট রাজশাহী সিটি কর্পোরেশন, উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) ও এইড ফাউন্ডেশন এর আয়োজনে ও দি ইউনয়িন এর সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণাকৃত ‘‘আগামী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করা হবে’’ এই ঘোষনার বাস্তবায়নে বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ডক্টর. এ.বি.এম শরীফ উদ্দীন, প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনকে তামাকমুক্ত করতে রাসিকের প্রয়োজনীয় পদক্ষেপ ও করণীয় বিষয়ে আলোচনা হয়।

অন্যানর মধ্যে উপস্থিত ছিলেন আল মাহমুদ রনি, সচিব (ভারপ্রাপ্ত), আবু সালেহ মোঃ নূর ই সাঈদ, প্রধান রাজস্ব কর্মকর্তা, আজিজুর রহমান, চিফ কমিনিউটি ডেভেলপমেন্ট অফিসার, সৈয়েদ মাহমুদুল ইসলাম, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা, মোঃ মাহবুবুল রহমান, গবেষণা কর্মকর্তা, মো: রকিবুল হক, এ্যাসিস্টেন্ট পাবলিক রিলেশন অফিসার ও লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন ও প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন উপস্থিত থেকে আলোচনা করেন।

সভার মূল উদ্দেশ্য বর্ননা করেন আবু নাসের অনিক, প্রকল্প কর্মকর্তা, এইড ফাউন্ডেশন।