মাদারীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে ছেলের হাতে বাবা খুন হয়েছে। দেশি দা দিয়ে কুকিয়ে বাবাকে হত্যা করে ছেলে। আজ সকালে মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে ঘটে এ ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামের জলিল বয়রার ছেলে ইউসুফ দীর্ঘদিন যাবৎ মাদক সেবন করে আসছিলেন। আজ (২১ আগস্ট) সোমবার সকালে মাদক ক্রয় করার জন্য বাবার কাছে টাকা চান ইউসুফ। বাবা জলিল বয়রা টাকা না দিলে ছেলে ইউসুফ বয়রা দেশি দা দিয়ে বাবাকে কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। মাদারীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জলিল বয়রা মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামেরসোনামিয়া বয়রার ছেলে। প্রত্যক্ষদর্শী গ্রাম পুলিশ শেখ শাহাবুদ্দিন জানান, মিয়ারচর পুকুরপাড় স্কুলের পাশে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে সে মৃত বলে জানান চিকিৎসক। মাদারীপুর সদর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক শাওলীন আফরোজ জানান, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে অনলে অপারেশন থিয়েটারে নেওয়ার পথে সে মারাযান। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, ছেলের হাতে বাবা খুনের খবর পেয়ে হাসপাতাল ও ঘটনস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।