মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঝালকাঠির শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ১০ হাজার গাছের চারা বিতরণ

জাগো বুলেটিন ID: EP-31881

জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ১০ হাজার গাছের চারা বিতরণ করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সোমবার বেলা ১১টায় বৈদারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন স্বেচ্ছাসেবী সংগঠন ক্যাপ্টেন প্ল্যানেটের পরিচালক শামসুল হক মনু। পরে ছত্রকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চারুখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেয়া হয়। বিনামূল্যে গাছের চারা পেয়ে খুশি শিক্ষার্থীরা।
শামসুল হক মনু জানান, বর্ষা মৌসুমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ১০ হাজার গাছের চারা বিতরণ করা হবে। এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রতিটি বাড়ির আঙিনায় যেন একটি করে ফলজ গাছ রোপণ করা হয়, এটাই আমাদের উদ্দেশ্য। বিদ্যালয়ের শিক্ষকরাও এ কার্যক্রমের সফলতা কামনা করেন।