রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

রুহিয়ায় পৃথক দুই অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

জাগো বুলেটিন ID: EP-31894

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় একই দিনে দুই অভিযানে ইয়াবা সহ দুই মাদক কারবারি আটক করেছে রুহিয়া থানা পুলিশ।

রুহিয়া থানাস্থ ২০ নং রুহিয়া পশ্চিম  ইউনিয়নের কশালগাঁও গ্রামের মাদক কারবারি মোকছেদুল ইসলামের (২৮) বাড়িতে গত সোমবার সকালে অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করে রুহিয়া থানার এস আই আবু হানিফ মন্ডলের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টীম।

আটক মোকছেদুল ইসলাম কশালগাঁও গ্রামের উনের আলীর ছেলে। অপরদিকে গত সোমবার দিবাগত রাত ২ঃ৩০ মিনিটে ১ নং রুহিয়া ইউনিয়নের কালীতলা নামক এলাকা থেকে  ফরিদুল ইসলাম(২৫) নামের আরেক মাদক কারবারিকে ৬৪ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে রুহিয়া থানার এস আই আবু হানিফ মন্ডলের নেতৃত্বে একটি চৌকস পুলিশ টীম। আটক ফুরিদুল ইসলাম দক্ষিণ সেনিহাড়ি গ্রামের মজু ইসলামের ছেলে।

এ বিষয় সাব ইন্সপেক্টর আবু হানিফ মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এবং  রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা মহোদয়ের নির্দেশনায় দুই দিনে দুই জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হই।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান,সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া পশ্চিম ইউনিয়নের কশালগাঁও এলাকায় অভিযান চালায় পুলিশ।

এসময় মোকছেদুল ইসলামকে ৫১ পিস ইয়াবা আটক করা হয় এবং পরের দিন সোমবার দিবাগত রাত ২ঃ৫০ মিনিটে আরেকটি গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া ইউনিয়নের কালীতলা নামক এলাকা থেকে ফরিদুল ইসলামকে ৬৪ পিস ইয়াবা সহ আটক করেছে থানার এস আই আবু হানিফ মন্ডল।

তিনি আরও বলেন তাদের বিরুদ্ধে মাদক দ্রব আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। তিনি বলেন জনস্বার্থে এবং মাদক নির্মুলের লক্ষ্যে মাননীয় এসপি মহোদয়ের নির্দেশনায় এরকম অভিযান চলমান থাকবে।