মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

হাসপাতালে বাড়ছে ক্রমেই ডেঙ্গু রুগীর সংখ্যা, রোগীর ভয়ে রোগীরাই আতঙ্কিত

জাগো বুলেটিন ID: EP-31924

রিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ দিন দিন বাড়ছে ডেঙ্গু রুগীর সংখ্যা। ২৩ আগস্ট হাসপাতাল সুত্রে জানা যায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ১৩ জন,ক্রমেই বাড়ছে ডেঙ্গু রুগীর সংখ্যা। পাশাপাশি ডেঙ্গু রুগীর আতংকে রয়েছে হাসপাতালে ভর্তি থাকা অন্যান্য রোগীরা।হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও রোগীর স্বজনরা অনেকেই বলেন ডেঙ্গু রুগীদের আলাদাভাবে রেখে চিকিৎসা না দেওয়ায় আমারা আক্রান্ত হওয়ার আতংকে আছি।উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ তানসিভ জুবায়ের বলেন হাসপাতালে ক্রমেই বাড়ছে ডেঙ্গু রুগীর সংখ্যা,আমাদের চিকিৎসকরা সর্বদাই রোগীর চিকিৎসা দেওয়া সহ তাদের দেখবাল করছে।এছাড়া ডেঙ্গু আক্রান্ত থেকে বাঁচতে হলে আমাদের পরবেশ পরিস্কার পরিছন্ন রাখতে হবে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা চায়না বেগম জানান হঠাৎ জ্বর হয় ঔষধের দোকান থেকে ঔষধ আনিয়ে ঔষধ খাই কিন্তু জ্বর না কোমায় দুর্বল হয়ে পড়ি হাসপাতালে চিকিৎসার জন্য আসলে ডাক্তার রক্ত পরিক্ষা করাতে বলে এবং টেস্ট করার পর জানতে পারি আমার ডেঙ্গু জ্বর হয়েছে।