রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সিরাজগঞ্জে অর্ধ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

জাগো বুলেটিন ID: EP-31998

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ২২ হাজার পিচ ইয়াবাসহ সাহাব উদ্দিন (২৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ আগষ্ট) বিকালে রায়গঞ্জ ও সলঙ্গা থানার যৌথ অভিযানে ২২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। যার বাজার মুল প্রায় অর্ধকোটি টাকার।

আটক মাদক কারবারি চট্টগ্রাম জেলার রামু থানার উত্তর খুনিয়াপালং গ্রামের সৈয়দ আলমের ছেলে সাহাব উদ্দিন। এর বিরুদ্ধে ইতিপূর্বেও দুইটি মাদক মামলা রয়েছে।

শুক্রবার (২৫ আগষ্ট) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান, অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) বিনয় কুমার।

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে সলঙ্গা থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। এ সময় প্রাইভেট কারে থাকা ময়দা ভর্তি বাজারের ব্যাগের ভিতর থেকে ১১ টি প্যাকেটে ইয়াবাগুলো পাওয়া যায়।

বাজারের ব্যাগের ভেতর ২২ হাজার পিস ইয়াবা সুকৌশলে রাখা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ইয়াবা গুলো ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামীকে আদালত প্রেরণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ রওশন আলী ও সলঙ্গা থানার অফিসার্স ইনচার্জ এনামুল হক।