রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে শিশুসহ আহত ছয়জন

জাগো বুলেটিন ID: EP-32013

 

জরুল ইসলাম জুয়েল, ময়মনসিংহঃ ময়মনসিংহ নগরীর গোয়ালকান্দী এলাকার সিটি কর্পোরেশন ৪নং ওয়ার্ডের পাঠান টাওয়ার সংলগ্ন বাসায় আজ ২৬ আগস্ট রোজ শনিবার বিকাল ৩ টায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে ঘটনায় শিশুসহ আহত ছয়জন। ঘটনায় আহত দের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারী ওয়ার্ডের ৬নং ও ২৬ নং ওয়ার্ডে চিকিৎসা জন্য ভর্তি করা হয় । ৬ বছরে শিশুটির অবস্থা কিছুটা আশংকাজনক। বাকি ৫ জনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের পরিবার পরিজনসহ এলাকা মানুষ ভয়ে আতংকিত হয়ে পরেছেছে সিলিন্ডার বিস্ফোরণে কারনে।
এমন অবস্থা ময়মনসিংহ নগরীর সচেতনতা নাগরিকরা জানান, এ রকম গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটনার আমরা সকলে আতংকিত।গ্যাস সিলিন্ডার ব্যবহার করা বিপদজনক জেনেও পরিবাদের যে কোন সময় বড় ধরনের জীবন দূর্ঘটনা ঘটতে পারে তারপরের ব্যবহার করে আসছি লাইনে গ্যাস চালু না হওয়ার কারনে। এ ধরনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটনার ময়মনসিংহ নগরীসহ দেশে বিভিন্ন স্থানে এ রকম ঘটনা প্রতিদিন ঘটছে। এমন অবস্থা সরকারে কাছে অনুরোধ জানাই শহর এলাকায় সরকারি ভাবে লাইন গ্যাস পূনরায় চালু করে দিলে হয়তোবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ মত বিপদজনক গঠনা ঘটবে না।