দাগনভূঞায় ২৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
দাগনভূঞা থানা পুলিশের একটি টিম রবিবার (২৭আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে ২৪ টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী তারেক মাহমুদ রুবেল (৩৪) কে গ্রেফতার করে।
আসামী দাগনভূঞা উপজেলার দক্ষিণ করিমপুর গ্রামের রিয়াজুল হকের ছেলে।
সোমবার (২৮আগস্ট) আসামীকে আদালতে প্রেরণ করা হয়।