রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঈশ্বরগঞ্জ চরনিখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ অপচয়ের মহোৎসব

জাগো বুলেটিন ID: EP-32138

সারা দেশে সরকার যখন কঠোরভাবে বিদ্যুত সাশ্রয়ের চিন্তা করছে, ঠিক তখনই বিদ্যুৎ অপচয়ের এ অবস্থায় চরনিখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োজন ছাড়াই দিন-রাত ২৪ ঘণ্টা চলছে ফ্যান-লাইট। এতে প্রতিদিনই বিপুল পরিমাণের বিদ্যুৎ অপচয় হচ্ছে। সরকারের নির্দেশনার পরও এ অপচয় বন্ধ হচ্ছে না।

সোমবার (২৮ আগস্ট) রাত ৮ টায় উপজেলার পৌর এলাকার চরনিখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে লাইট ও ফ্যান চালানোর দৃশ্য দেখা যায়।

স্থানীয়রা বলছেন, সারা দেশে যখন চলছে বিদ্যুতের লোডশেডিং, সেখানে বিদ্যুতের ঝলমল আলোর বাতি জ্বালিয়ে অপচয় করা হচ্ছে তাও একটি বিদ্যালয়ে। কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। এখান থেকে শিক্ষার্থীরা কি শিক্ষা নিবে। এঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে চরনিখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কৈরি বলেন, স্কুল বন্ধ করার সময় কেয়ার টেকারের অবহেলার কারণে এমনটা হতে পারে। এখনি ব্যবস্থা নিচ্ছি।

এ ব্যাপারে জানতে চেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নীলুফার হাকিমকে মোবাইলে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।