মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নগরকান্দায় সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল এর উঠান বৈঠক

জাগো বুলেটিন ID: EP-32226

রিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতি ইউনিয়ন যুব মহিলালীগের আয়োজনে ৩১ আগস্ট বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের কাজীকান্দা গ্রামের নয়ন মাতুব্বর এর বাড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে ফুলসুতি ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মুকুলী বেগম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক মোসাঃ মৌসুমী আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্নসাধারন সদস্য ও ফুলসূতি ইউপি সদস্য মনিরুজ্জামান আইয়ুব, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সহ সভাপতি মোঃ আলী মিয়া, ফরিদপুর জেলা জাতীয় শ্রমীকলীগের সহ সভাপতি এনায়েত হোসেন চৌধুরী সহ ইউনিয়ন যুব মহিলা লীগের নেত্রীবৃন্দ ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরেন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান।