রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ক্যাম্পাসের পাশের বাসা থেকে জাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

জাগো বুলেটিন ID: EP-32247

বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

শুক্রবার(১ সেপ্টেম্বর) রাতে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম কাজী সমিতা আশকা ওরফে নেহা। তার বাড়ি সাতক্ষীরা জেলায়।

সমিতার বন্ধু নাফিস ইকবাল জানান, দীর্ঘ সময় ধরে কোনো সাড়া না পেয়ে তিনি বন্ধুদের নিয়ে রাত ৯টার দিকে তার বাড়িতে গিয়ে দেখতে পান ঘরের দরজা ভেতর থেকে আটকানো।

পরে দরজা ভেঙে তারা ঘরে প্রবেশ করে ছাদের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান।

তারা তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলেও চিকিৎসক তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সমিতাকে মৃত ঘোষণা করেন।