বাড়ির সীমানা নিয়ে বিরোধে গাছ কর্তনের অভিযোগ
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ঢোলারহাট ইউনিয়নের খড়িবাড়ি কলাবাগানে এক মুক্তিযোদ্ধা কন্যার বাড়ির সীমানা গাছ কেটেছে পাশ্ববর্তী বাড়ির আমির হোসেন পূর্ব শত্রুতার জের ধরে এই কাণ্ড ঘটিয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা কন্যা মৌসুমী আক্তার ।
ক্ষতিগ্রস্ত মৌসুমী আক্তার বলেন, পার্শ্ববর্তী বাড়ির আমির হোসেন আমাদের বাড়ি সীমানা নিয়ে নানান রকম ঝামেলা সৃষ্টি করে আসছে দীর্ঘদিন ধরে ও জোরপূর্বক আমাদের সীমানা দখল করে আমাদেরকে নানান হুমকি ধামকি সহ বিভিন্ন হয়রানি ও ক্ষতিগ্রস্ত করে।
ইতিপূর্বে আমার স্বামী বিভিন্ন কাজে জন্য ৭/৮ দিন বাড়ির বাইরে থাকতো আর তারি সুযোগে আমাদের বাড়িতে রাতের আঁধারে বাড়ির চালে ঢিল পাটকেল ছুড়ত আমির হোসেনসহ তার লোকজন।
তিনি আরো বলেন, এই বিষয়ে রুহিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে অভিযোগ করিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহকারে এএসআই আইয়ুব আমাদের একটি সমঝোতা ও করে দেন।
কিন্তু কিছুদিন যেতে না যেতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী আমির হোসেন বাড়িতে আমাদের অনুপস্থিতির সুযোগে গত ০১ তারিখ শুক্রবার আনুমানিক ০৫.০০ ঘটিকার সময় আমাদের বাড়ির সীমানা সংলগ্ন ২৫-৩০ টি সুপারি গাছ কেটেছে। অন্যায় ভাবে গাছ কাটার কথা বলতে গেলে আমার উপর চড়াও হয়ে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও আমাকে এলোপাতাড়ি মারপিট করে।
এ বিষয়ে প্রতিবেশী আমির হোসেন কাছে জানতে চাইলে তিনি বলেন, আজকে আমাদের বাসায় মিলাদ অনুষ্ঠান ছিল আমরা মিলাদ নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা তাদের গাছ কাটিনি ওরা নিজেরাই কেটে আমাদের উপর মিথ্যা দোষ দিচ্ছে। আপনারা চাইলে প্রতিবেশীদের কে জিজ্ঞাসা করতে পারেন।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা নুরু ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আমার কৃষি কাজের জন্য সারাদিন ক্ষেতে কাজ করছি গাছ লাগানোই ছিল কিন্তু কে বা কাহারা গাছ গুলো কেটেছে তা আমি জানি না তবে যেই কাটুক মোটেও কাজটি ভালো করেনি।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ওসমান আলী ওহাব এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি গত কয়েকদিন যাবত অসুস্থ তবে গাছ কাটার কথা আমি শুনেছি কে এই কাজটি করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।