ভোট চাইতে হবে উন্নয়নের কথা বলে : সোবাহান গোলাপ এমপি
সরকারের পক্ষে কথা বলেন, দলের পক্ষে কথা বলেন, জনগনের দৌড়গোড়ায় জান, উন্নয়নের লিফলেট ঘরে ঘরে পৌছেদেন, যাতে করে আগামি জাতীয় নির্বাচনে আমরা নৌকা মার্কায় গতবারের চেয়ে বেশি ভোট পাই। ভোট চাইতে হবে উন্নয়নের কথা বলে। মা, বোন ও ভাইদের হাতে শেখ হাসিনার উন্নয়নের লিফলেট দিয়ে ভোট চাইতে হবে। আজ শনিবার দুপুরে মাদারীপুরে ডাসার উপজেলার বয়াতিবাড়িতে ভূরঘাটা-কোটালিপাড়া সড়কের গার্ডার ব্রীজের ভিত্তি প্রস্তুর স্থাপন অনুষ্ঠানে বাংলাদেশ আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-৩আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ এমপি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আ.লীগ সহ-সভাপতি সৈয়দ আবুল বাসার, পৌর মেয়র এসএম হানিফ, ডাসার উপজেলা আ.লীগ আহবায়ক কাজি হেমায়েত উদ্দিন হিমু, ডাসার থানা অফিসার হাসানুজ্জামান, কালকিনি থানা অফিসার নাজমূল হাসান, কালকিনি উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, কালকিনি উপজেলা আ.লীগ সহ-সাধারন সম্পাদক লোকমান সরদার, পৌর আ.লীগ সভাপতি এ্যাড. আবুল বাসার, কালকিনি উপজেলা যুবলীগ সভাপতি মনির হাওলাদার, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক নিজাম সরদারসহ আন্যান্যরা।