রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

লংগদুতে বন্যার্তদের মাঝে মাইনীমুখ ইউপি পরিষদ ও উপজেলা আ,লীগ কর্তৃক ত্রাণ বিতরণ

জাগো বুলেটিন ID: EP-32933

রাংগামাটির লংগদু উপজেলার ৬নং মাইনিমুখ ইউনিয়নের পানিবন্দি ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগ ও ৬নং মাইনীমুখ ইউনিয়ন পরিষদ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাইনিমুখ ইউনিয়নের ১২ শতাধিক পরিবারের মাঝে ইঞ্জিন চালিত বোটে করে বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণ বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ ইউপি সদস্যরা।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমল,ইউপি সদস্য আবুল কাশেম, ইদ্রিস আলী,মোঃ রুবেল,আব্দুল মতিন, মোঃ উছমান, সুকৃতি চাকমা সহ মহিলা মেম্বার ফিরোজা খাতুন, রাবেয়া আক্তার ও সেচ্ছাসেবক জাহিদুল ইসলাম প্রমুখ।

হটাৎ ভারী বর্ষণ ও লাগাতার বৃষ্টির ফলে উজান থেকে নেমে আসা ঢলের কারনে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রাংগামাটি জেলার লংগদু উপজেলার মাইনিমুখ ইউনিয়নের তিন চারটি ওয়ার্ড ব্যাপক ভাবে প্লাবিত হয়েছে।