রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ে ব্রীজের নীচ থেকে যুবকের লাশ উদ্ধার

জাগো বুলেটিন ID: EP-33119

ঞ্চগড়ের জেলা সদরের করতোয়া নদীর ব্রীজের নিচ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ২৯ সেপ্টেম্বর জুম্মা নামাজের পর পঞ্চগড় শহরের করতোয়া নদীর ব্রীজের নিচ থেকে মেহেদী বাবু (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

মেহেদী বাবু ঠাকুরগাও জেলা শহরের নিশ্চিন্তপুর গ্রামের মৃত: সাফায়তুল্রাহ পাটোয়ারীর ছেলে।

পঞ্চগড় সদর থানার পুলিশ জানায়, ২৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে নদীতে পাথর তুলার সময় পাথর তোলা শ্রমিকরা ব্রীজের নিচে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পঞ্চগড় সদর থানার পুলিশকে খবর দেয়।

তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে।
সেখানে মরদেহের সুরতালহাল শেষে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া জানান, করতোয়া নদীর ব্রীজের নিচ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তেরর রিপোর্ট আসলে বিষয়টি জানা যাবে।