ঝালকাঠির কাঠালিয়ার কচুয়ায় শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ঝালকাঠির কাঠালিয়ার কচুয়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে একটি র্যালি কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের হল সামনে এসে গাছের চাড়া রোপন করা হয়। পরে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটন, ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিন, সাবেক ইউপি সদস্য খন্দকার নাজির আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা মোঃ ছালাম ফকির, সমাজ সেবক মোঃ ছিদ্দিকুর রহমানসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিল।