রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

গাজায় ইসরাইলি বর্বর হামলার প্রতিবাদে লংগদুতে বিক্ষোভ সমাবেশ

জাগো বুলেটিন ID: EP-33429

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলা ও নারী, শিশুসহ নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞের প্রতিবাদে রাংগামাটির লংগদুতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ মুসল্লিরা। নির্বিচার বোমা হামলা, বর্বর হত্যাযজ্ঞ ও অমানবিক অবরোধের প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছেন তারা।

লংগদুতে তৌহিদি জনতার ব্যানারে শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুমা মাইনীমুখ কেন্দ্রীয় মসজিদের সামনে হতে শুরু করে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাইনীমুখ ইউনিয়ন পরিষদের মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্তি হয়।

এ সময় মাওলানা নুরুন্নবীর সঞ্চালনায় মাওলানা ফোরকান আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ এল এম সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লংগদু ইমাম সমিতির সভাপতি সোহেল আহমেদ, মাইনীমুখ কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা সা,দুর রশিদ প্রমূখ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘দখলদার ইহুদিবাদী ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র। এই অবৈধ রাষ্ট্রটি ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও নির্বিচার বোমা হামলা করে গণহত্যা চালাচ্ছে। সেই গণহত্যায় প্রকাশ্যে নির্লজ্জভাবে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো। যারা বিভিন্ন সময় বিভিন্ন দেশকে গণতন্ত্র ও মানবাধিকারের ছবক দেয়। এর চেয়ে নির্লজ্জ ভন্ডামি আর কিছু নেই।’

ফিলিস্তিনিদের স্বাধীন ভূখণ্ড ফিরিয়ে দিতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আমরাও যুদ্ধে যেতে চাই। আমাদের জীবন দিয়ে হলেও স্বাধীন ফিলিস্তিন এবং পবিত্র জেরুজালেমকে মুক্ত করে তার পবিত্রতা রক্ষা করবো।