রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ডিমলায় ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন

জাগো বুলেটিন ID: EP-33455

খলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি মুসলিমদের প্রতিরোধের পক্ষে সংহতি প্রকাশ এবং মসজিদুল আকসার পবিত্রতা রক্ষার দাবিতে শুক্রবার নীলফামারীর ডিমলার পশ্চিম ছাতনাইতে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
উক্ত মানববন্ধন কর্মসূচীতে স্থানীয় ইমাম উলামা সদস্যবৃন্দসহ স্থানীয় প্রায় পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণ করা লোকজনের উদ্যোশ্যে বক্তারা বলেন, দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এই মানববন্ধন কর্মসূচী পালিত হচ্ছে। মিডিয়ার মাধ্যমে ফিলিস্তিনি মুসলিমদের প্রতিরোধের পক্ষে সংহতি প্রকাশ করছি। সে সাথে আমরা মসজিদুল আকসার পবিত্রতা রক্ষার দাবিতে একত্রিত হয়েছি আজ। যাদের হৃদয়ে ছিটেফুটা ঈমান রয়েছে তারা কখনো ফিলিস্তিনি মুসলমানদের দুর্দিনে ঘরে বসে থাকতে পারেনা। আমরা ইসরাইলের এহেন কু- কর্ম সহ অনৈতিক ভাবে যুদ্ধ করার প্রতিবাদ জানাই।
এরপর ফিলিস্তিনির মুসলমানদের হেফাজতের জন্য বিশ্ব বিধাতার কাছে এক মোনাজাতের মাধ্যমে মানববন্ধন কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়।