রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কাঠালিয়ার চেচরীরামপুরে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-33459

ঝালকাঠির কাঠালিয়ার চেচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আজ ১৪ অক্টোবর শনিবার বিকেল ৫টায় কৈখালী বাজার টেম্পু স্ট্যান্ড সংলগ্ন মাঠে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপকমিটির সদস্য ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালক এম মনিরুজ্জামান মনির।

চেচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম ফোরকান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ রুস্তুম আলী খান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইদ্রীস আলম গাজী, রাজাপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, মোঃ সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুর রহমান ডেজলিং তালুকদার, প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন, রাজাপুর উপজেলা সেচ্চাসেবকলীগের যুগ্ন আহবায়ক মোঃ নাসির উদ্দিন মৃধাসহ আরো অনেকে। সভা শেষে অসুস্থদের মাঝে প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ করা হয়।